ভ্রমণের খরচ কমানোর উপায় - The News Lion

ভ্রমণের খরচ কমানোর উপায়

 


দি নিউজ লায়নঃ   করোনার ভয় কাটিয়ে আবার অনেকেই ঘোরাঘুরি শুরু করেছেন। বিভিন্ন পর্যটনকেন্দ্রের সাম্প্রতিক ছবি দেখলেই তা বোঝা যায়। তবে এই করোনাকালে অনেকে আবার ভ্রমন খরচ নিয়েও চিন্তিত। তবে আপনারা কি জানেন এই সাতটি উপায়ে ভ্রমণের খরচ কমাতে পারবেন। আসলে করোনাকালে অনেকের আয় কমেছে। কিন্তু মন তো সেটা মানে না! চাইলে পকেটে থাকা বাজেট দিয়েও ঘুরে আসা সম্ভব। সেক্ষেত্রে ভ্রমণে গেলে কীভাবে খরচের লাগাম টেনে ধরবেন, সেই উপায় জানতে হবে। 

১। প্রতি মাসেই কিছু টাকা রাখুন ভ্রমণ খাতের জন্য। এতে টাকা জোগাড়ের চাপ কমবে। 


২। একা বা দুজন না ঘুরে গ্রুপ বেঁধে ঘুরুন। এতে মাথাপিছু খরচ অনেকটাই কমে যায়।  

৩। অভ্যন্তরীণ রুটে বাস ও ট্রেন ব্যবহার করুন। নতুন অনেক বাস কোম্পানি রয়েছে, যারা টিকিটে অলিখিত ছাড় দিয়ে থাকে। আর বিদেশে যেতে চাইলে ট্রিপের চার-পাঁচ মাস আগে টিকিট কেটে ফেলুন।  

৪। বাইরে ঘুরতে গিয়ে বিলাসি পদে মনোযোগ না দিয়ে সেই স্থানের বিশেষ খাবারগুলো পরখ করে দেখুন। 


৫। বিমান যাত্রায় যাতে ব্যাগের ওজনের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে না হয়, সেদিকে খেয়াল রাখুন।  

৬। পর্যটনকেন্দ্রে গেলে বিশেষ কোনো পণ্য না পেলে কেনার প্রয়োজন নেই।

৭।  পর্যটনকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারের চেষ্টা করুন।  


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.